বরাতনগরের বেহাল সড়ক: দ্রুত সংস্কারের উদ্যোগ, সাময়িক চলাচলের আশ্বাস
ধামরাই পৌরসভার ৫ নং ও ৩ নং ওয়ার্ডের মধ্যবর্তী বরাতনগর এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। একই সঙ্গে স্থানীয় মসজিদে যাতায়াতের পথটিও দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে এলাকাবাসীদের আহবানে সাড়া দিয়ে সরেজমিনে জেনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি যথাযথভাবে উপস্থাপনের বিষয়ে আলোচনা করা হয় এবং সাময়িক চলাচলের ব্যবস্থা গ্রহনের জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস।