দুর্ঘটনায় পা হারানো সুমনের পাশে নাজমুল হাসান অভি, সংস্কার করে দিলেন ভাঙা ঘর
একসময় বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ১ নং ওয়ার্ডের কায়েতপাড়া নিবাসী সুমন মণ্ডল। দুর্ঘটনায় পা হারিয়ে কর্মক্ষমতা হারানোর পর অসহায় হয়ে পড়েন তিনি। তাঁর দুর্দশার কথা জানতে পেরে পাশে দাঁড়ান ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। তিনি সুমনের জরাজীর্ণ ভাঙা ঘরটি সংস্কার করে নতুন করে দেন। এতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন অসহায় সুমন।