ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। কর্মসূচির শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতাকর্মীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।